এইচএসসি পরীক্ষার বিষয়ে সংবাদ সম্মেলন আজ

নিউজ ডেস্ক।।

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। গত মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত হলেও পরে তা স্থগিত করা হয়।

গতকাল বুধবার শিক্ষামন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিভিন্ন তথ্য দিতে আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। আজ বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.