নাজমুল হুদা।।
আজ সকাল ১০.৩০ মিনিটে শেখ হেলাল উদ্দীন কলেজ অডিটরিয়ামে বঙ্গবন্ধু পরিবারের অভিভাবক, শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার শ্রদ্ধেয়া চাঁচি বাগেরহাট- ১ আসনের জাতীয় সংসদ সদস্য্য জননেতা শেখ হেলাল উদ্দীন এঁর মা শেখ রিজিয়া নাসেরের প্রথম মৃত্যু বার্ষিকীতে শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে শোক সভার আলোচনা শুরু হয়। শুরুতে মরহুম শেখ রিজিয়া নাসেরে‘র প্রতিকৃতিতে মাল্য দান ও এক মিনিট নিরবতা পালন করা হয়। সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গভর্ণিং বডির সদস্য মোঃ ফারুকুল ইসলাম, দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ, সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লা, সেখ তারিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় কুমার দাস, শুভদিয়া ইউপি সদস্য প্রদিশ অধিকারী, প্রভাষক উৎপল কুমার দাস, সালমা খাতুন, শেখ শামীম ইসলাম, অপূর্ব লাল সাহা, আশেক আহমেদ, শিক্ষার্থী মেহেদী হাসান রাব্বি, অনিক রায় প্রমুখ। আলোচনা সভায় বক্তারা এই মহীয়সী নারীর কর্মময় জীবনের উপর আলোচনা করেন।

মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সভা শেষ করা হয়। উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র চাঁচি শেখ রিজিয়া নাসের গত ১৬ নভেম্বর ২০২০ খ্রি. রাজধানীর
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সভাপতি মহোদয় বলেন, তিনি একজন রত্নগর্ভা মা। তাঁর জীবদ্দশায় তিনি অন্তরিক্ষে থেকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন।
শেখ হাসিনা এবং শেখ রেহানা দ্বিতীয় বার অভিভাবক শূন্য হলেন। শেখ হেলাল উদ্দীন কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে তাঁর অবদান অত্র এলাকার মানুষ চিরদিন মনে রাখবে। অনুষ্ঠানে এলাকার অভিভাবক, গভর্ণিং বডির সদস্য এবং সুধিজন অংশগ্রহণ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
