মৃত্যুর ১৩ বছর মান্নার জীবন-যন্ত্রণা মুক্তি পাচ্ছে

অনলাইন ডেস্ক।।

১৩ বছর হয়ে গেল প্রয়াত হয়েছেন সুপারস্টার চিত্রনায়ক মান্না। তার মৃত্যুর এতবছর পরে এসেও মুক্তি পেতে যাচ্ছে এই নায়কের সর্বশেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’। সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন জানিয়েছেন, এটি মান্না অভিনীত সর্বশেষ ও নতুন সিনেমা। সেন্সর বোর্ড সম্প্রতি সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছে।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মান্না। পরিচালক বলেন, মান্না মারা যাওয়ার আগে শুধুমাত্র মুক্তিযুদ্ধের একটি দৃশ্য বাদে তিনি বাকি সব কাজ শেষ করেছিলেন। ওই একটি দৃশ্য দেশের বাইরে থেকে ফিরে করে দিতে চেয়েছিলেন। দৃশ্যটি শেষ না করেই তিনি মারা যান। ওই দৃশ্যটি সিনেমার গুরুত্বপূর্ণ অংশ। পরে সেই দৃশ্য অন্যভাবে শেষ করি।

পরিচালক বলেন, ২০১০ সালের দিকে পুরো কাজ শেষ করে সেন্সরে সিনেমাটি জমা দেই। তখন সিনেমার নাম ছিল ‘লীলামন্থন’।

‘তৎকালীন সেন্সর বোর্ড সিনেমাটির ছাড়পত্রও দেয়। যেহেতু মুক্তিযুদ্ধের সিনেমা তাই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধি সিনেমাটি দেখে তিন জায়গায় সংশোধন দিয়েছিলেন এবং মন্ত্রণালয় থেকে চিঠি দেয়ার কথা ছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.