২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক।।
মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে পারে। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তির প্রচেষ্টার পথপ্রদর্শক হতে পারে ওই বিশ্বকাপ আমেরিকার মাটিতে আয়োজন।
২০২৪ সালের আসরটি যুক্তরাষ্ট্রের পাশাপাশি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজেও আয়োজন করার কথা ভাবছে আইসিসি।
সিডনি মর্নিং হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী, ‘পরবর্তী চক্রের আইসিসি ইভেন্টের ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় আসন্ন এবং সাম্প্রতিক অতীতের তুলনায় বিশ্বব্যাপী এটি ছড়িয়ে দেওয়ায় চোখ আইসিসির।’
পরিকল্পনা বাস্তবায়ন হলে ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার ভারত, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার বাইরে প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট হতে যাচ্ছে।
আইসিসি দীর্ঘদিন ধরে উদীয়মান দেশগুলোকে আয়োজক মর্যাদা দেওয়ার ব্যাপারে ভাবছে। ২০২৪ সালের বিশ্বকাপে দলের সংখ্যা বেড়ে হবে ২০টি এবং ম্যাচ ৫৫টি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.