এসএসসি ও সমমান পরীক্ষা দেবে সোয়া ২২ লাখের বেশি শিক্ষার্থী

নিউজ ডেস্ক।।

রবিবার (১৪ নভেম্বর) সারা দেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ২০২১ সালের এই পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এরমধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং ভোকেশনালে এক লাখ ২৪ হাজার ২২৮ জন রয়েছে।

সময়সূচি অনুযায়ী সকালের পরীক্ষা ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকালের পরীক্ষা বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.