নিউজ ডেস্ক।।
আগামী ১৯ নভেম্বর (শুক্রবার) হবে বছরের শেষ এবং এ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। তবে এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়, আংশিক চন্দ্রগ্রহণ। এ চন্দ্রগ্রহণ থাকবে সব মিলিয়ে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড।
একবিংশ শতাব্দীতে পৃথিবী থেকে সব মিলিয়ে ২২৮টি চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যানুযায়ী, ১৯ নভেম্বর বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে এই আংশিক চন্দ্রগ্রহণ হবে। ওই সময় লালচে রং ধারণ করবে চাঁদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
