নিউজ ডেস্ক।।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলামকে সার্টিফিকেট জালিয়াতির এক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ এর মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বিএড সনদ জালিয়াতি করে প্রধান শিক্ষক হিসেবে এমপিওভুক্তিকরণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের মাধ্যমে উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল ময়মনসিংহ বরাবরে আবেদন করেন।
অনলাইনে দাখিলকৃত তার আবেদনে বিএড শিক্ষাগত যোগ্যতা হিসেবে দাখিলকৃত রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর বিএড সার্টিফিকেটটি জাল বলে দাবি করেন ওই বিদ্যালয়ের তৎকালীন সভাপতি মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি বাদী হয়ে কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারী মামলাটি তদন্তের জন্য সিআইডি কিশোরগঞ্জকে নির্দেশ প্রদান করেন।
পরে সিআইডির পরিদর্শক মো. হেদায়েত উল্লাহ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত তদন্ত প্রতিবেদনটি গ্রহণ করে মামলাটি সি আর মামলা হিসেবে আমলে নিয়ে গত ১৩ অক্টোবর আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ প্রদান করে। কুলিয়ারচর থানা পুলিশ আদালতের ওয়ারেন্ট মূলে মঙ্গলবার আসামি কামরুল ইসলামকে গ্রেফতার করে।
বুধবার তাকে আদালতে প্রেরণ করলে আদালত আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
