ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব

মোঃ মোজাহিদুর রহমান।।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গত ০৯ নভেম্বর প্রেসক্লাব চত্ত্বরে পিঠা উৎসবের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি শেখ ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে জমকালো আয়োজনের মধ্যে পিঠা উৎসব সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে ফকিরহাটের বেতাগা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বেতাগা ট্রেডার্সের পরিচালক আনন্দ দাশের জন্মদিন উপলক্ষে তাকে ফুল দিয়ে বরণ করা ও কেক কাটা হয়।

অতিথিদের আনন্দ দেওয়ার জন্য গান পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী এস ডি হৃদয়। পরবর্তীতে আনন্দঘন পরিবেশে আমন্ত্রিত অতিথিদের মধ্যে চীনা হাস মাংস ও সেমাই পিঠা ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে ফকিরহাটের সাবেক যুবলীগ নেতা শেখ হারুনুর রশীদ, বেতাগা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনন্দ দাশ, ফকিরহাট বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশসহ ফকিরহাটের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.