এইমাত্র পাওয়া

অব্যবহৃত মোবাইল ডেটা পরবর্তী প্যাকেজে যোগ হবে

নিউজ ডেস্ক।।

মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশিকা প্রস্তুত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নির্দেশিকা বাস্তবায়ন হলে গ্রাহকদের অব্যবহৃত ডেটা ফেরত পাওয়ার পথ সহজ হবে।

নির্দেশিকায় মোবাইল ফোন অপারেটরদের ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই নির্দেশিকা আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে।

বিটিআরসি জানিয়েছে, মোবাইল ফোনের একজন গ্রাহকের ডেটা প্যাকেজ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজের সঙ্গে যোগ হবে। তবে গ্রাহককে ওই প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একই ডেটা প্যাকেজ কিনতে হবে। ভিন্ন ভিন্ন মেয়াদ হলেও অব্যবহৃত ডেটা যোগ হবে।

কোনো গ্রাহক তিন দিন মেয়াদের তিন জিবি’র কোনো প্যাকেজ কিনলে তিন দিন দিন শেষ হওয়ার আগেই তাকে তিন জিবি’র প্যাকেজ কিনতে হবে। সেটা ৩, ৭, ১৫ অথবা ৩০ দিন- যেকোনো মেয়াদে হতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.