নিউজ ডেস্ক।।
বড় সিলেবাসে আর পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল দিবস উপলক্ষে দেয়ালিকা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছে বর্তমান সরকার। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, বিজ্ঞানমনস্ক ও মানবিক গুণাবলীসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে এই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে। নতুন পাঠ্যক্রমের আরেকটি উদ্দেশ্য হচ্ছে— শিক্ষা হবে আনন্দময়। সারাক্ষণ পরীক্ষার ভয় আর অনেক অনেক বইয়ের চাপ শুধু যেন না হয়। বিশাল সিলেবাসের পরীক্ষা আর হবে না। সারা বছরে স্কুলে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।’
কারণে সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা নেওয়ার আয়োজন করা হয়েছে। অন্যদিকে নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভর মূল্যায়নের চেয়ে ধারাবাহিক মূল্যায়নের গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। সেই বিবেচনায় আগে থেকে শিক্ষামন্ত্রী বলে আসছেন, পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। জিপিএ-৫ ও পরীক্ষা ও সনদ নির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। সূত্রঃআমাদের সময়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
