এইমাত্র পাওয়া

ফেসবুক গ্রুপ থেকেও আয় করা যাবে টাকা

নিউজ ডেস্ক।।

টাকা আয়ের নতুন নতুন প্ল্যাটফর্ম নিয়ে আসছে ফেসবুক গ্রুপ। এরইমধ্যে টাকা আয়ের সম্ভাব্য উপায়গুলো পরীক্ষা করছে। এটি হতে পারে বিশেষ কনটেন্টের জন্য গ্রুপের সদস্যদের কাছ থেকে নির্দিষ্ট হারে ফি গ্রহণ কিংবা গ্রুপের ভেতরে আলাদা গ্রুপ (সাব গ্রুপ) খুলে সদস্যদের আলোচনার সুযোগ করে দেওয়া।
গত বৃহস্পতিবার ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা অর্থ আয়ের নতুন উপায়গুলো নিয়ে জানায়, ফেসবুক গ্রুপে অর্থের বিনিময়ে পরীক্ষামূলকভাবে বিশেষ সুবিধাগুলো চালু হতে পারে। ফেসবুকসহ অনেক সামাজিক যোগাযোগমাধ্যম কনটেন্ট নির্মাতাদের বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে কমিউনিটি তৈরিতে বিশেষ জোর দিয়েছে ফেসবুক। এতে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের ‘এনগেজমেন্ট’ বেশি থাকে। নতুন ঘোষণা অনুযায়ী, অ্যাডমিনরা গ্রুপে ই-কমার্সের মাধ্যমে পণ্য বিক্রির সুবিধা পাবেন। আবার সদস্যদের কাছে অর্থ সংগ্রহের মাধ্যমে তহবিল গঠনের ব্যবস্থাও থাকবে। এতে গ্রুপ পরিচালনার ব্যয় নির্বাহ হতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.