অনলাইন ডেস্ক।।
ফোবর্স ম্যাগাজিন বিশ্বের ৪০০ জন ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। যাদের মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ জন বিলিনিয়রের নাম এসেছে। প্রযুক্তি ব্যবসায়ের মাধ্যমে এরা এখন পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এবং আয় করছে হাজার হাজার কোটি টাকা।
ফোবর্স ম্যাগাজিনে এই ১০ প্রযুক্তিবিদের অর্থের পরিমাণও উল্লেখ করা হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক।
১. জেফ বেজোসঃ
বিশ্বের বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা হলেন জেফ বেজোস। প্রযুক্তিবিদদের মধ্যে তিনি এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার বর্তমান সম্পদের পরিমাণ ২০১ বিলিয়ন ডলার।
২. এলন মাস্কঃ
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেলসা এবং স্পেসএক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক প্রযুক্তিবিদদের মধ্যে সম্পদের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বর্তমানে এলন মাস্কের সম্পদের পরিমাণ ১৯০.৫ বিলিয়ন ডলার।
৩. মার্ক জাকারবার্গ
ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এ দৌড়ে রয়েছে তিন নম্বরে। বর্তমানে এই প্রযুক্তিবিদের সম্পদের পরিমাণ ১৩৪.৫ বিলিয়ন ডলার।
৪. বিল গেটসঃ
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সম্পদের পরিমাণও কম নয়। এই প্রযুক্তিবিদের বর্তমান সম্পদের পরিমাণ ১৩৪ বিলিয়ন ডলার। সম্পদের দিক দিয়ে তিনি চার নম্বরে অবস্থান করছেন।
৫. লেরি পেইজঃ
সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগলের সহ-প্রতিষ্ঠাতা লেরি পেইজ রয়েছেন পাঁচ নম্বরে। এই প্রযুক্তিবিদের সম্পদের পরিমাণ ১২৩ বিলিয়ন ডলার।
৬. সারজি ব্রিনঃ
লেরি পেইজ এর পরে সম্পদের দিক দিয়ে ছয় নম্বরে অবস্থান করছেন সারজি ব্রিন। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১১৮.৫ বিলিয়ন ডলার। তিনি মূলত লেরি পেইজের সঙ্গে মিলে গুগল প্রতিষ্ঠা করেন।
৭. লেরি ইলিসনঃ
ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা লেরি ইলিসন অর্থ-সম্পদের দিক দিয়ে রয়েছেন সাত নম্বরে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তিবিদের বর্তমান সম্পদ রয়েছে ১১৭.৩ বিলিয়ন ডলারের। ওরাকল মূলত একটি কম্পিউটার নির্মাণ প্রতিষ্ঠান।
৮. ওয়ারেন বাফেটঃ
বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানির প্রধান নির্বাহী হলে বাফেট। এই প্রযুক্তি বিদের বর্তমান সম্পদ রয়েছে ১০২ বিলিয়ন ডলারের।
৯. স্টিভ বালমারঃ
মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী ধনীর দিক দিয়ে রয়েছেন নয় নম্বরে। তার বর্তমান সম্পদের পরিমাণ ৯৬. ৫ বিলিয়ন ডলার।
১০. মাইকেল ব্লুমবার্গঃ
মাইকেল ব্লুমবার্গ শুধু একজন প্রযুক্তি ব্যবসায়ী নয়, তিনি তিন তিনবার নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৭০ বিলিয়ন ডলার।
সূত্র: গ্যাজেটস নাউ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
