এইমাত্র পাওয়া

ক্রিস গেইলের অবসরের ঘোষণা

স্পোর্টস ডেস্ক।।
টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের শেষ ম্যাচে অবসরের ঘোষণা দিয়েছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অনত্যম সদস্য ছিলেন গেইল।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০০০ সালের মার্চ থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১০৩টি টেস্ট খেলে ১৫টি সেঞ্চুরি ৩৭টি ফিফটির সাহায্যে ৭ হাজার ২১৪ রান সংগ্রহ করেন গেইল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে ৩৩ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড ৬৩টি ছক্কা হাঁকিয়েছেনতিনি।
১৯৯৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত ৩০১টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৫টি সেঞ্চুরি আর ৫৪টি ফিফটির সাহায্যে করেছেন ১০ হাজার ৪৮০ রান।
আর ২০০৬ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ৬ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭৮ ম্যাচে অংশ নিয়ে ২টি সেঞ্চুরি আর ১৪টি ফিফটির সাহায্যে গেইলের সংগ্রহ ১ হাজার ৮৮৪ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮২ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ১৯ হাজার ৫৭৮ রান সংগ্রহ করেন গেইল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.