অনলাইন ডেস্ক।।
জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেছে মালিক সমিতি। মালিকদের লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।
শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা থেকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে ভাড়া বৃদ্ধির প্রস্তাবের চিঠি পাঠানো হয়।
তেলের মূল্য বাড়ানোর পরিপ্রেক্ষিতে করণীয় সম্পর্কে শুক্রবার বিকেলে সারাদেশের লঞ্চ মালিকদের নিয়ে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাড়া বৃদ্ধির প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যবসায় টিকে থাকার লক্ষ্যে লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
