পরীক্ষার্থী ও চাকরি প্রার্থীরা বেকায়দায়

নিউজ ডেস্ক।।

হঠাৎ করে শুক্রবার ভোর থেকে বাস চলাচল বন্ধ। এতে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও সরকারি চাকরি প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ভর্তি পরীক্ষা চলছে। আবার প্রতি শুক্রবারে নেওয়া হচ্ছে সরকারি চাকরির পরীক্ষা। প্রায় সব পরীক্ষাই ঢাকা কেন্দ্রিক। এতে চরম বেকায়দায় তারা।

করোনাকাল কাটার পর এখন বিভিন্ন সরকারি দপ্তরে জনবল নিয়োগের হিড়িক। শুধু এই শুক্রবারই সরকারি অন্তত ১৯টি দপ্তরে নিয়োগ পরীক্ষা হবে, যেখানে অনেকে ঢাকায় এসে পৌঁছাতেই পারবেন না; বাস চলাচল বন্ধ থাকার কারণে। আবার অনেকে এরইমধ্যে এলেও পরীক্ষা কেন্দ্রে কী করে যাবেন এমনকি পরীক্ষা দিয়ে কী করে ফিরবেন, সে চিন্তায় উদ্বিগ্ন।

বুধবার রাতে হঠাৎ ডিজেল ও কেরোসিনের দাম লিটারে একধাপে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়। সেই প্রতিবাদে সারাদেশে শুক্রবার থেকে বাস চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প‌রিবহন মালিক স‌মিতি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত তারা বাস চলাচল বন্ধ রাখবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.