সরকারি ব্যাংকে ২১ নতুন ডিএমডি

নিজস্ব প্রতিবেদক।।

সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২১ মহাব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএডি) করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যাক ৮ জন ডিএমডি হয়েছেন রাষ্ট্রীয় মালিকানার রূপালী ব্যাংকের, দ্বিতীয় সর্বোচ্চ ৬ জন পদোন্নতি পেয়েছেন জনতা ব্যাংকের।

এছাড়া অগ্রণী, কৃষি ও বেসিক ব্যাংকের দুইজন করে এবং হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের একজন ডিএমডি হয়েছেন। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

পদোন্নতি পাওয়ার তালিকায় থাকা রূপালী ব্যাংকের ৮ জন হলেন- মো. মজিবর রহমান, বেগম সঞ্চিয়া বিনতে আলী, মো. আ. রহিম, ওয়াহিদা বেগম, মো. শওকত আলী খান, খান ইকবাল হোসেন, শচীন্দ্র নাথ সমাদ্দার ও বেগম সালমা বানু। জনতা ব্যাংকের ৬ জন হলেন- মো. শহীদুল ইসলাম, মো. কামরুজ্জামান খান, মো. মাহবুবর রহমান, মো. আসাদুজ্জামান, মো. হাবিবুর রহমান গাজী ও মো. কামরুল আহছান।

এছাড়া অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলাম ও মো. মনিরুল ইসলাম। বাংলাদেশ কৃষি ব্যাংকের চানু গোপাল ঘোষ ও মীর মোফাজ্জল হোসেন। বেসিক ব্যাংকের নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও আবু মো. মোফাজ্জেল। আর বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অরুন কুমার চৌধুরী।

রাষ্ট্র মালিকাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি, ডিএমডি ও মহাব্যবস্থাপক নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০১৯ এর আওতায় এসব কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি দিয়ে নিজ ব্যাংক ও সরকারি অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। ডিএমডি পদোন্নতির ফলে সরকারি ব্যাংকগুলোতে সমসংখ্যক মহাব্যবস্থাপকসহ নিম্নতর পদ সৃষ্টি হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.