এইমাত্র পাওয়া

প্রতিদিন ৫ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে: দীপু মনি

নিজস্ব প্রতিনিধি।।

তিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে টিকাকেন্দ্র উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে রাজধানীতে ৮ টি কেন্দ্র করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ৫ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

সোমবার (১ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শুরুতে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেবো। পরীক্ষা শুরুর আগে তাদের টিকা দেওয়ার চেষ্টা করা হবে। তার সঙ্গে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যেসব শিশু স্কুলে যায় না, ঝরেপড়া ও ২৫ এর কম বয়সীদেরও টিকা কার্যক্রমের আওতায় আনা হবে।

তিনি বলেন, আমাদের কাছে পর্যাপ্ত ফাইজারের টিকা আছে, পাইপলাইনে আরও আছে। সারা দেশে সকল শিশুকে টিকা দিতে তিন কোটি টিকা প্রয়োজন হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের একজন শিক্ষার্থীও টিকার বাইরে থাকবে না।

পরে বেলুন উড়িয়ে টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার, ইউএস এআইডি প্রতিনিধি, ইউনিসেফ প্রতিনিধি, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.