এইমাত্র পাওয়া

৫ কারনে বিশ্বকাপ জিতবে পাকিস্তানঃ আনন্দবাজার

অনলাইন ডেস্ক।।
দেখে নেই পাকিস্তান শিরোপা জয়ের পাঁচ কারণ-

ঘরের মাঠঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরটি ভারতের মাটিতে আয়োজনের কথা থাকলেও তা অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের ‘ঘরের’ মাঠ হয়ে যাওয়া সংযুক্ত আরব আমিরাতে। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপরে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ বন্ধ হয়ে যায়। তখন থেকেই পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে হোম গ্রাউন্ড হিসেবে নির্বাচিত করে ম্যাচ খেলতে থাকে। যার ফলে দুবাই, আবু ধাবির মাঠ পাকিস্তানের কাছে বেশ পরিচিত। টানা ১৩টি ম্যাচ জেতার রেকর্ডও গড়ে পাকিস্তান।

রামিজ রাজার দ্রুত পদক্ষেপ গ্রহণঃ
দলের ভিতরে সমস্যা হলেই যেনো পাকিস্তান আরও শক্তিশালী হয়ে উঠে। ১৯৯২ সালের বিশ্বকাপেও সেটা দেখা গিয়েছিল। পরে সব সমস্যা মিটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তোলে তারা। এবারের বিশ্বকাপের আগে কোচের দায়িত্ব ছাড়েন মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনিস। তখন রামিজ রাজা পিসিবির বোর্ড চেয়ারম্যান হিসেবে সবে দায়িত্ব নিয়েছেন। এসেই একাধিক বিতর্কের মুখে পড়েন তিনি। তবে তার নেয়া সিদ্ধান্তে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে।

দল নির্বাচনে বাবরকে প্রাধান্য দেয়াঃ
দল নির্বাচনে মিসবাহ ও ওয়াকার থাকার সময় অধিনায়কের কোন মত নেয়া হতো না। রমিজ রাজা চেয়ারম্যান হওয়ার পর বাবরের মতকেও গুরুত্ব দেয়া হয়। শেষ মুহূর্তে বাবরের সিদ্ধান্ত মতে দলে নেয়া হয় অভিজ্ঞ শোয়েব মালিক ও ফখর জামানদের। বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা ৩ ম্যাচেই এ দু’জনকেই প্রথম একাদশে খেলাচ্ছেন বাবর। রিজওয়ানের সঙ্গে ইনিংস ওপেনিংয়ে নেমে পেয়েছেন সাফল্য। বোলারদের সাফল্যও দলকে সাহায্য করেছে।

দলে অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়াঃ
শোয়েব মালিকদের মতো অভিজ্ঞদের দলে নিয়ে আসা কাজ দিয়েছে পাকিস্তান দলের। ৩৯ বছরের শোয়েব মালিককে দলে নেয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু নিজেকে ফিট রেখেছেন শোয়েব। ব্যাট হাতে এখনও দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে তার।

পাকিস্তান সুপার লিগঃ
বাবরদের সাফল্যের অন্যতম কারণ পাকিস্তান সুপার লিগ। ২০০৯ সালের পর থেকে আইপিএল-এ খেলতে পারে না পাকিস্তানের ক্রিকেটাররা। ২০১০ সাল থেকে পাকিস্তান দলের সাফল্য কমতে থাকে। ২০১৫ সালে শুরু হয় পিএসএল। ভারত না খেললেও অন্যান্য দেশের তারকারা এই লিগে খেলেন। টি-টোয়েন্টি ক্রিকেটের চাপ নিতে শিখে গিয়েছেন বাবররা। বিশ্বকাপের বাকি দলগুলোকে চাপে ফেলার ক্ষমতা রাখে এই পাকিস্তান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.