নিউজ ডেস্ক।।
স্কুল শিক্ষার্থীদের রাজধানীর ১২টি কেন্দ্রে টিকা দেওয়ার কথা থাকলেও পর্যাপ্ত সুবিধা না থাকায় আটটি কেন্দ্রে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।আগামীকাল সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের উদ্বোধন হবে। আর বাকি কেন্দ্রগুলোতে পরের দিন মঙ্গলবার থেকে টিকা দেওয়া শুরু হবে।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
