এইমাত্র পাওয়া

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েব, ৬ জনকে নিয়ে গেছে পুলিশ

অনলাইন ডেস্ক।।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নথি হারানোর পর সিআইডির ক্রাইম সিনের সদস্যরা সচিবালয়ে তদন্তের পর ৬ জনকে নিয়ে গেছে সিআইডি।
রোববার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিচতলায় (২৯ নম্বর কক্ষ) অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসাইন ওযুগ্মসচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য উপাত্ত সংগ্রহ করছেন।
আটকার হলেন, জোসেফ, আয়শা, বাদল, বারী, মিন্টু, ফয়সাল।
এর আগে, তদন্তের সময় সবার আঙ্গুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন  সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। অন্তত ১৩ জনের আঙ্গুলের ছাপ নেওয়া হয়।
শনিবার (৩০ অক্টোবর) ১৭টি ফাইল হারানোর ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.