ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও গ্রেফতার

নিউজ ডেস্ক।।

গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবাইর সিদ্দিকী ও তার বাবা-ভাইসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন- আদিয়ান মার্টের সিইও জুবাইর সিদ্দিকী ওরফে মানিক, তার ছোট ভাই মাহমুদ সিদ্দিকী ওরফে রতন ও বাবা আবু বকর সিদ্দিক এবং ম্যানেজার মিনারুল ইসলাম।

শনিবার সকাল ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৬ এর ঝিনাইদহ সিপিসির কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার মধ্যরাতে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত আদিয়ান মার্টের প্রধান কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.