শিক্ষার্থীদের উপস্থিতি আরো বাড়বে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীদের উপস্থিতি আরো বাড়বে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনও শতভাগ নয়।
শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা পাচ্ছি। তার মানে তারা ঝরে পড়েনি।

দীপু মনি বলেন, আমরা এখনও ঠিক বলতে পারছি না ঠিক কত সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়েছে। যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে, তারা ছেলে-মেয়েদের কাজে লাগিয়ে দিয়েছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়তো কারো কারো বাল্যবিয়ে হয়ে গেছে।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন ভারপ্রাপ্ত ডিসি দাউদ হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.