জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু ১৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক।।

চলমান একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হচ্ছে আগামী রোববার (১৪ নভেম্বর)। ওই দিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে।

বুধবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে একাদশ জাতীয় সংসদের ১৫তম বসবে। তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.