এইমাত্র পাওয়া

৫ম শ্রেণির ক্লাস নিলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক।।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ঘিওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ও গণিত ক্লাস নিয়েছেন। গতকাল আধা ঘণ্টা করে দুটি ক্লাস নেন তিনি। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা পারভিন, ঘিওর সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. মোশারফ হোসেন, স্কুলের প্রধান শিক্ষিকা শেলীনা আক্তার প্রমুখ।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে হবে। এছাড়া পাঠ্যপুস্তকের বাইরে ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করতে হবে শিক্ষার্থীদের। এ সময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা দেওয়ার পরামর্শ দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.