অনলাইন ডেস্ক।।
১৩তম বারের প্রচেষ্টায় যেকোন ফরম্যাটের বিশ্বকাপে ভারতকে হারানোর ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে পাকিস্তান। তাও আবার ১০ উইকেটের বিশাল ব্যবধানে। পাকিস্তানের এমন জয়ে উচ্ছ্বসিত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমর্থকরা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতেও রয়েছে পাকিস্তানের সাপোর্টাররা। এবার পাকিস্তানের জয় উদযাপন করায় চাকরি হারালেন ভারতের রাজস্থান প্রদেশের বেসরকারি স্কুলের এক নারী শিক্ষিকা।
গত রোববার ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের জয়কে সমর্থন করে স্ট্যাটাস দেয়ায় তাকে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। কাশ্মির মিডিয়া সার্ভিসের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জয় উদযাপন করায় রাজস্থানের উদয়পুরের নীরজা মোদি স্কুল থেকে নাফিসা আত্তারি নামের ওই স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে ওই স্ট্যাটাস দিয়েছিলেন।
দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল আলোচিত ম্যাচে পাকিস্তান ভারতকে হারানোর কিছুক্ষণের মধ্যে ‘জিত গেইই… আমরা জিতেছি’ লিখে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেয়ার পরপরই স্কুল প্রশাসনের ক্ষোভের মুখে পড়েন ওই শিক্ষক।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও জানা যায়, স্কুলের একজন শিক্ষার্থীর অভিভাবক নাফিসা আত্তারির কাছে পাকিস্তান সমর্থন করেন কি-না জানতে চাইলে তিনি সাফ ‘হ্যাঁ’ জানিয়ে দেন। পরে শিক্ষার্থীদের মধ্যে স্টাটাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
