নিজস্ব প্রতিনিধি।।
আগামী ১৪ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে ৩ নভেম্বর। এর পর ৪ থেকে ১১ নভেম্বর পর্যন্ত তা সংশোধনের সময় দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র উল্লিখিত সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। কেন্দ্র সচিব অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে নেওয়া যাবে।
আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধান প্রবেশপত্র যাচাইপূর্বক কোনো প্রকার ত্রুটি বা সমস্যা সংশোধন করার জন্য ৪ থেকে ১১ নভেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) কাছে ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করতে পারবেন। অন্যথায় পরীক্ষার কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানরা দায়ী থাকবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
