অনলাইন ডেস্ক।।
একাত্তর ও পঁচাত্তরের ঘাতকরা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সম্প্রীতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখেই দেশকে অস্থিতিশীল করতে চায় দুষ্কৃতকারী চক্র। তারা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। দুষ্কৃতকারীদের প্রতিহত করতে আমাদের অনেক কিছুই করার আছে।
দীপু মনি বলেন, বিএনপি দাবি করছে দেশে গণতন্ত্র নেই। দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে তারা গণমাধ্যমে কথা বলার এত সময় পায় কী করে? সরকারি দলের নেতৃবৃন্দকে টেলিভিশনে যতটা দেখা যায় তাদেরকেও তেমন বা তার চেয়ে বেশি দেখা যায়।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
