অনলাইন ডেস্ক।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান সমিতির প্রধান শিক্ষকরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সভাপতি মো. বদরুল আলম, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ লেলিনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
