অনলাইন ডেস্ক।।
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ২১তম অ্যাসাইনমেন্ট বিতরণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার মাউশি তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।আদেশে স্বাক্ষর করেন পরিচালক (বিদ্যালয়) মোহাম্মদ বেলাল হোসাইন।
এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকরা অ্যাসাইনমেন্ট ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী বিতরণ করা হলো।
বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
