এইমাত্র পাওয়া

সোমবার শিক্ষা প্রতিষ্ঠানে ‘শেখ রাসেল দিবস’ পালিত হবে

নিউজ ডেস্ক।।

দেশে প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে ‘শেখ রাসেল দিবস’। আগামীকাল সোমবার এ দিবসটি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালনে নানা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান পূজার বন্ধ থাকায় শিশুদের নিয়ে এ দিবসটি যথাযথভাবে পালনে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে রবিবার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৮ অক্টোবর, শেখ রাসেল দিবস। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘শেখ রাসেল দেয়ালিকা’ করার জন্য একটি স্থায়ী স্থান নির্ধারণ করতে হবে। বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবকে কেন্দ্র করে ওই স্থানে কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি উপস্থাপন করা হবে। প্রথম দেয়ালিকা প্রকাশিত হবে অক্টোবরের মধ্যে এবং তার প্রতিপাদ্য হবে ‘শেখ রাসেল দিবস’।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.