নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস মহামারীর প্রকোপে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদে এই কার্যক্রম শুরু হয়।
এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলাভবনের বিভিন্ন শ্রেণিকক্ষ ও পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এসময় তার সঙ্গে ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
