স্পোর্টস ডেস্ক।।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের লড়াই। তবে এবারও সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। ‘সুপার টুয়েলভ’ নামে সরাসরি খেলার সুযোগ পাওয়া ৮টি দলের সঙ্গে ওই মূল পর্বে ঠাঁই করে নিতে টাইগারদের খেলতে হচ্ছে বাছাই পর্ব।
তবে আগামী আসরেই সরাসরি খেলার সুযোগ আছে বাংলাদেশের সামনে। সম্প্রতি এক বিবৃতিতে এমনই সুখবর দিয়েছে খোদ আইসিসি।
আর তা হলো- এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ১৪ নভেম্বর। ফাইনালে যে দুই দল লড়বে তারা হবে ২০২২ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেরা দুই বাছাই। ফাইনালের পরেরদিন অর্থাৎ ১৫ নভেম্বর আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সুপার টুয়েলভে খেলা দলগুলোর মধ্যে শীর্ষ ৬টি দলও পাবে পরবর্তী বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলার সুযোগ।
সেক্ষেত্রে, বিশ্বকাপ শুরুর আগে প্রকাশিত র্যাংকিংয়ের ৬ নম্বরে আছে বাংলাদেশ। ১৫ নভেম্বর পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে পারলে পরের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলতে পারবে বাংলাদেশ। আর যদি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট র্যাংকিংয়ে এগিয়ে থাকা দল হয় সেক্ষেত্রে আটের মধ্যে থাকলেও সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।
বাংলাদেশ দল:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসাইন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসাইন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসাইন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
