এইমাত্র পাওয়া

২৪ নভেম্বর হাই স্কুলের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা শুরু

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর তারিখের মধ্যে গ্রহণ করতে হবে।

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ গোলাম ফারুক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৩টি বিষয়ে (বাংলা, ইংরেজি ও গনিত) বার্ষিক পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি বিষয়ের পূর্ণমান ৫০। এছাড়াও অ্যাসাইনমেন্টে ৪০ এবং ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর ১০ নম্বর এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বৃক্ষরোপন কার্যক্রমের ওপর ১০ নম্বর প্রদান করতে হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.