অনলাইন ডেস্ক।।
কাকতলীয়ভাবে হলেও একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে দুইজন সাবেক ও একজন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বর্তমান অধ্যাপক ড. মাহবুব আহসান খান। বাকি দু’জন হলেন-পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ. এম. হারুন-অর-রশীদ, অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আলী। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান।
শনিবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট পদার্থবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ. এম. হারুন-অর-রশীদ। কর্মজীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চের পরিচালক এবং ইউজিসি অধ্যাপকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
আর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আলী রশিদ শনিবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈশা খান আবাসিক এলাকার নিজ বাসায় ৫৪ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের বর্তমান অধ্যাপক ড. মাহবুব আহসান খান।
অধ্যাপক মাহবুব এহসানের মৃত্যুতে দেওয়া এক শোকবাণীতে উপাচার্য অধ্যাপক মো আখতারুজ্জামান বলেন, অধ্যাপক ড. মাহবুব আহসান খান ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, নম্র ও সজ্জন চরিত্রের একজন শিক্ষক ও গবেষক। ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীর কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। শিক্ষাবিষয়ক ও শিক্ষা পদ্ধতির উন্নয়নে তার অনেক মৌলিক গবেষণা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
