আগামী শুক্র-শনিবার খোলা থাকবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ

নিউজ ডেস্ক।।

প্রশাসনিক জরুরি কাজে আগামী শুক্রবার (৮ অক্টোবর) ও শনিবার (৯ অক্টোবর) খোলা থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

 জানানো হয়, শিক্ষামন্ত্রীর অফিস কক্ষের এয়ারকুলারসমূহ সার্ভিসিং/মেরামত এবং অন্যান্য সংস্কার কার্যক্রমসহ প্রশাসনিক জরুরি কাজ সম্পাদনের জন্য আগামী শুক্রবার (৮ অক্টোবর) ও শনিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ খোলা রাখা প্রয়োজন।

এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট কক্ষ ও কলাপসিবল গেট খোলা রাখা, সংশ্লিষ্টদের সচিবালয়ে প্রবেশ, বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং লিফট চালু রাখার রাজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয় অফিস আদেশে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.