নিউজ ডেস্ক।।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষ (২০২০-২১) সেশনের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা হবে।
শনিবার সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। প্রতি ইউনিটের মতো চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের পরীক্ষাও ঢাবি ক্যাম্পাসের পাশাপাশি দেশের আরো সাতটি বিভাগীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষায় ‘চ’ ইউনিটে সর্বমোট আসনসংখ্যা ১৩৫টি। আসনসংখ্যার বিপরীতে আবেদন জমা পড়েছে ১৫ হাজার ৪৯৬ টি। অর্থাৎ প্রতি একটি আসনের জন্য ১১৫ জন পরীক্ষার্থী মুখোমুখি হবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
