অনলাইন ডেস্ক:
বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের কাছে আসলে কোনো মাদকই মেলেনি! মহারাষ্ট্র ও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নাম খারাপ করার জন্যই ক্ষমতাসীন দল বিজেপির নেপথ্যে এসব করছে এনসিবি। এমনটাই অভিযোগ করলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক।
মাদককাণ্ডে শাহরুখপূত্র আরিয়ান ও তার দীর্ঘদিনের বন্ধু আরবাজকে এনসিবি অফিসে নিয়ে যাবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, আরিয়ানকে ধরে নিয়ে আসছেন কে পি গোসাওয়ি। নবাব মালিক জানালেন, গোসাওয়ি হলেন প্রাইভেট গোয়েন্দা।
মালিক স্পষ্ট জানালেন, বিজেপির বিরুদ্ধে যারা আছেন, তাদের কলঙ্কিত করতে এনসিবিকে ব্যবহার করছে। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনাও তুলে ধরেন তিনি।
এদিকে মহারাষ্ট্রের বিজেপি মুখপাত্র কেশব উপাধ্যায় নবাব মালিকের প্রসঙ্গ টেনে বলেন, ‘এনসিপি আগে স্পষ্ট করুক, মাদক মাফিয়াদের বিরুদ্ধে এই অভিযানকে তারা সমর্থন করে, নাকি বিরোধিতা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
