অনলাইন ডেস্ক
দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর শীর্ষে রয়েছে বাংলাদেশ। জাপানের ইংরেজি দৈনিক নিক্কির কোভিড-১৯ রিকভারি সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে অবস্থান করছে বাংলাদেশ। বুধবার (৬ অক্টোবর) এই সূচক প্রকাশ করেছে দৈনিক নিক্কি। সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি এবং সামাজিক চলাচলের ওপর ভিত্তি করে প্রতি মাসের শেষের দিকে বৈশ্বিক এই করোনা সূচক প্রকাশ করে দৈনিক নিক্কি। চারটি মানদণ্ডের ভিত্তিতে ০ থেকে ৯০ স্কোরের মধ্যে প্রাপ্ত স্কোর বিবেচনায় এই সূচক তৈরি করা হয়।
৯০ স্কোরের মধ্যে ৬০ পেয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। এই অঞ্চলে বাংলাদেশের পর দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। করোনা মোকাবিলায় দেশটিতে পেয়েছে ৫৮ দশমিক ৫ স্কোর। বৈশ্বিক হিসেবে পাকিস্তানের অবস্থান ৩৩তম।
এদিকে এই অঞ্চলের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের অবস্থান হচ্ছে তৃতীয়। ভারতের অবস্থান ৪০তম। এরপরই রয়েছে নেপাল (৪৪তম) ও শ্রীলঙ্কা (৬১তম)। এই অঞ্চলে সবচেয়ে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। বিশ্বে দেশটির অবস্থান ৯৭তম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
