বিন-ই-আমিনঃ
বঙ্গবন্ধু অনুর্ধ ১৭ বালক ফুটবল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠী-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু। উপজেলার মগড় ইউনিয়ন একাদশ ৪-৩ গোলে রানা পাশা ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এর আগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপকার ভোগী হেলথক্যাম্প ও ভাতা প্রদান করেন তিনি। সকাল ১১ টায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,বরিশাল জোন কর্তৃক ৪ তলাভীত বিশিষ্ট ৪তলা একাডেমিক নতুন ভবনের ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্ধোধন করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন ঝালকাঠী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহ আলম,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার,সহকারী পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন ,নলছিটি থানার ওসি এম শাখাওয়াত হোসেন পিপিএম,ওসি তদন্ত আবদুল হালিম তালুকদার,ওয়াহেদুল কবির খান,পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান,মুক্তিযোদ্ধা মজিবুর রহমান খোন্দকার,সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
