নিউজ ডেস্ক।।
দীর্ঘ ১৮ মাস পর আজ মঙ্গলবার সকাল আট টায় অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। এর আগে গত ২৬ সেপ্টেম্বর গ্রন্থাগার ও বিভাগ-ইনস্টিটিউটের সেমিনার খুলে দেয়া হয়।
বৃহস্পতিবার পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ পেলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা
করোনা সংক্রমণ রোধে ২০২০ সালের ১৮ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়।
এতে যেসব শিক্ষার্থী অন্তত কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের কার্ড/সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে হলে উঠতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
