এইমাত্র পাওয়া

এবি ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার

নিউজ ডেস্ক।।

রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আদালতে হাজির করার উদ্দেশে তাকে আদালতে নিয়ে যাচ্ছে গুলশান থানা পুলিশের একটি টিম। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করবে পুলিশ।

এসআই বেলাল হোসেন বলেন, এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতে এক ব্যক্তি একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি এই মামলার গ্রেপ্তারি পরোয়ানা থানায় এলে মঙ্গলবার সকালে তাকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.