নিউজ ডেস্ক।।
সাধারণত নির্ধারিত সময় অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষা প্রতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হলেও করোনা মহামারির কারণে চলতি বছরের তা পিছিয়েছে। আগামী বছরেও এসব পরীক্ষা দুই মাস পেছাতে পারে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে। একইসঙ্গে এইচএসসি ও সমমান পরীক্ষা প্রতি বছর এপ্রিলে অনুষ্ঠিত হলেও আগামী বছর পিছিয়ে জুনে অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে বলছেন, করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে বড় হোঁচট খেয়েছে। আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রায় দুই মাস পিছিয়ে যাচ্ছে। কিছু দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, চলতি বছরের পরীক্ষা ৯ মাস পিছিয়েছে। আগামী বছর দুই মাস পেছাতে পারে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সাল থেকে নির্ধারিত সময়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
