অনলাইন ডেস্ক।।
সাবেক গুরু পেপ গার্দিওলা বলেছেন, ম্যাচের ৯০ মিনিট লিওনেল মেসিকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ। মেসি পিএসজিতে যোগ দিয়েছেন অনেক দিন।
কিন্তু খেলেছেন কেবল তিন ম্যাচ। সেখানেও কোনো গোল বা অ্যাসিস্ট নেই। দুশ্চিন্তা তাই ভর করেছিলো অনেকের মনে। পিএসজির হয়ে প্রথম গোলটি মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে পেয়ে গেছেন মেসি।
সেটাও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। তাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলকেও জয় এনে দিয়েছেন ২-০ গোলে। তাই ম্যাচশেষে এক সময়ের শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন ম্যান সিটির কোচ গার্দিওলা।
তিনি বলেছেন, মেসিকে ৯০ মিনিট ধরে নিয়ন্ত্রণ করা কঠিন। তাকে থামানো কঠিন। সে যাতে বল কম পায়, আমাদের সেই চেষ্টা করতে হতো। আমরা এমন কিছু করেছি, যেটা আমরা জানি কীভাবে করতে হতো। ভালো হোক বা খারাপ। কিন্তু আমরা যা, তা-ই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
