এইমাত্র পাওয়া

বেসরকারি স্কুল-কলেজে এমপিওভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ

নিউজ ডেস্ক।।

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করার লক্ষ্যে আগামী ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www. dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইটে (www.banbeis.gov.bd) ‘Online MPO Application’ শিরোনামে প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল বা চিঠির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অথবা অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.