এইমাত্র পাওয়া

শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস আপাতত বাড়ছে না: মাউশি মহাপরিচালক

নিউজ ডেস্ক।।

শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরুর পর কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় কয়েকজন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ কারণে শ্রেণি পাঠদানে আরেকটি বিষয় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হলেও তা আপাতত হচ্ছে না। সংক্রমণ হার এখনও কম আছে বলে কোনও শিক্ষার্থী আক্রান্ত হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ হবে না।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ বিষয় নিশ্চিত করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.