নিউজ ডেস্ক।।
সেরা কনটেন্ট নির্মাতার পুরস্কার পেয়েছেন কুমিল্লা জেলার হোমনা উপজেলা সদরে অবস্থিত হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের শিক্ষক আমিনুল ইসলাম।
“গুণগত-শিখন, টেকসই উন্নয়ন” শ্লোগানে ১৯-২১ ডিসেম্বর ৩ দিন দিন ব্যাপী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় (এটুআই) কর্তৃক আয়োজিত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে “জাতীয় শিক্ষক সম্মেলন-২০১৭” এর অনুষ্টান অনুষ্ঠিত হয়। অনুষ্টানে তথ্য প্রযুক্তির মাধ্যমে শিশুর আনন্দদায়ক শিক্ষাদানের উপর “কী হবে ভবিষ্যত শিক্ষা” বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা হয়।
সেরা কনটেন্ট নির্মাতা, মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিত-২০১৭ এর সেরা ৩৫ জন শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান ছাড়াও আইসিটিতে বিশেষ অবদান রেখেছেনিএমন উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, প্রাথমিক জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষকসহ প্রায় ৩০০ জন কে সম্মাননা দেয়া হয়। সংবর্ধনা ও পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মহীউদ্দিন খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জ্্রিম হাসিবুল আলম প্রমুখ।
শিক্ষক আমিনুল ইসলাম এর এমন কৃতিত্বের জন্য বিদ্যালয়ের শিক্ষক, কমিটি, উপজেলা ও জেলা শিক্ষা অফিস তাকে অভিনন্দন জানায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
