এইমাত্র পাওয়া

ডিজিটাল কনটেন্ট নির্মাণে দেশ সেরা শিক্ষক আমিনুল ইসলাম

 শিক্ষাবার্তা ডেস্ক:

দেশ সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন কুমিল্লা’র হোমনা উপজেলার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) আমিনুল ইসলাম। শিক্ষকতা পেশার শুরু থেকেই এ শিক্ষক ‍সৃজনশীল কার্যক্রমের সাথে ব্যাপকভাবে জড়িত । মেধাবী ও পরিশ্রমী এ শিক্ষক শিক্ষা বিস্তারে কৃতিত্বের পরিচয় দিয়ে যাচ্ছেন।
ক্লাস পরিচালনার পাশাপাশি তিনি নিয়মিত ডিজিটাল কন্টেন্ট তৈরি করছেন। এ পর্যন্ত ১০০ টিরও বেশি কন্টেন্ট নির্মাণ করে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতার স্বীকৃতি ও প্রধানমন্ত্রীর এটুআই পুরস্কার পেয়েছেন। একইসঙ্গে কুমিল্লা জেলার অ্যাম্বাসেডর মনোনীত হয়েছেন তিনি।

কুমিল্লার হোমনা উপজেলার সন্তান আমিনুল ইসলাম। ২০১৪ হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেন তিনি। কন্টেন্ট নির্মাণের কাজে শিক্ষক আমিনুল কে উৎসাহ দিয়ে যাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান।। তিনি জানান, আমিনুল অত্যন্ত মেধাবী ও সৃজনশীল শিক্ষক। সে একদিন শিক্ষকতায় দারুণ সফলতা বয়ে আনবে এটা আমার বিশ্বাস ছিল এবং আছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কাজী রুহুল আমিন বলেন, আমিনুল ইসলাম নিয়মিত কন্টেন্ট তৈরি ও ক্লাসে দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি জেলা অ্যাম্বাসেডর মনোনীত হওয়ায় আমরা গর্বিত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.