এইমাত্র পাওয়া

বাংলাভিশন টিভিতে পরীক্ষা বিষয়ক লাইভ অনুষ্ঠানে শিক্ষক আমিনুল ইসলাম

নিউজ ডেস্ক।।

দেশের প্রথম কাতারের অতি সুপরিচিত বাংলাভিশন টিভিতে পরীক্ষা বিষয়ক লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকার সুযোগ পেয়েছেন শিক্ষক আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম কুমিল্লা জেলার হোমনা উপজেলা সদরে অবস্থিত হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের শিক্ষক।

জেএসসি পরীক্ষা-২০১৮ এর পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরামর্শমূলক “পরীক্ষা-প্রস্তুতি” শিরোনামে এই লাইভ অনু্ষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে ১৪ অক্টোবর-২০১৮ খ্রি. বিকাল- ৫.৩০ মিনিট । অনু্ষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয়ের অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

জানা যায়, শিক্ষক আমিনুল ইসলাম ক্লাস পরিচালনার পাশাপাশি নিয়মিত ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছেন। এ পর্যন্ত ১০০ টিরও বেশি কন্টেন্ট নির্মাণ করে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতার স্বীকৃতি ও প্রধানমন্ত্রীর এটুআই কর্তৃক পুরস্কার পেয়েছেন। একইসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক তিনি কুমিল্লা জেলার অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন।

শিক্ষক আমিনুল ইসলাম এর এমন কৃতিত্বের জন্য বিদ্যালয়ের শিক্ষক, কমিটি, উপজেলা ও জেলা শিক্ষা অফিস তাকে অভিনন্দন জানায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.