নিউজ ডেস্ক।।
মাধ্যমিকের (ষষ্ঠ থেকে নবম শ্রেণি) ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (২২ সেপ্টেম্বর) মাউশির ওয়েবসাইটে অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, সব শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হলো।
এর আগে গত ২০ মার্চ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। এরইমধ্যে ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।
করোনা মহামারির সময়েও শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখতে অ্যাসাইনমেন্ট পদ্ধতি গ্রহণ করে সরকার। অ্যাসাইমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নও করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
