নিউজ ডেস্ক।।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, বিদ্যালয়ের শ্রেণি কক্ষে পাঠদানের পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রমও চলমান থাকবে। এছাড়া শিক্ষার্থীদের বাড়ি বাড়ি ওয়ার্কশিট পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান থাকবে।
সোমবার লালমনিরহাটে জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। লেখাপড়ার এই ক্ষতি পুষিয়ে নিতে বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি অনলাইন শিক্ষা-কার্যক্রমও অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের করোনাভাইরাস থেকে সুরক্ষা ও শিক্ষার ধারাবাহিকতা অব্যাহত রাখতে শিক্ষক-কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাইকে সচেতন হতে হবে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ সুরক্ষায় রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের করোনা সংক্রমণের হার ৫ শতাংশের কাছাকাছি চলে এসেছে। কিছুদিনের মধ্যে হয়তো ৫ শতাংশের নিচে নেমে আসবে। তখন স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবো।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, বিভাগীয় উপ-পরিচালক মো. মুজাহিদুল ও লালমনিরহাট জেলা প্রশাসক মো. জাফর করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
